NB Desk:
৬ বলে ৬ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বরেকর্ড গড়লেন মালয়েশিয়ার স্পিন বোলার বিরানদিপ সিং। সম্প্রতি নেপালের ক্রিকেটে ঘটেছে এই ঘটনা। গত ১১ এপ্রিল নেপালের প্রো ক্লাব ক্রিকেট চ্যাম্পিয়নশিপে এনকাউন্টারে পুশ স্পোর্টস দিল্লির বিরুদ্ধে খেলতে নেমেছিল মালয়েশিয়া ক্লাব একাদশ।
এই ম্যাচে দিল্লির বিরুদ্ধে ডিসমিসালের এই রেকর্ড গড়লেন মালয়েশিয়া দলের তারকা বোলার বিরানদিপ সিং। টি-টোয়েন্টি ম্যাচের প্রথম ইনিংসের একদম শেষ ওভারে ছয় বলে ছয়টি উইকেট নিয়েছেন তিনি।
মালয়েশিয়ার এই স্পিনার বিরানদিপ সিং যখন ২০তম ওভার বল করতে আসেন, তখন দিল্লির রান ছিল ৩ উইকেটে ১৩০। আর যখন ওভার শেষ করেন দিল্লি স্কোরবোর্ডে তখন ছিল ৯ উইকেটে ১৩২ রান।
ম্যাচের প্রথম বলটি ওয়াইড করেন বিরানদিপ সিং। এরপরে তার বলে এক্সট্রা কভারে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এম পাঠাক। যদিও এর পরের বলে রান আউট হয় দিল্লির ব্যাটসম্যান। কিন্তু পরের বল গুলিতে ভেলকি দেখিয়েছেন তিনি।
তৃতীয় বল ব্যাটরের লেগ স্ট্যাম্প উড়িয়ে দন বিরানদিপ। চতুর্থ বলেও আবারো প্রতিপক্ষের স্টাম উড়িয়ে দেন তিনি। পঞ্চম বলে জে সিঙ্ঘালকে নিজের হাতেই রিটার্ন ক্যাচ দেয়ান। এর ফলে নিজের হ্যাটট্রিকও পূর্ণ করে ফেলেন বিরানদিপ। পাকিস্তানের শহিদ আফ্রিদির মতো তাকে সেলিব্রেশন করতেও দেখা যায়।
ইনিংসের শেষ বলে ৯ম ব্যাটারকে আউট করে নিজের ডাবল হ্যাটট্রিক সম্পূর্ণ করেন বীরানদিপ। এরই সঙ্গে বাইশ গজে ইতিহাস তৈরি করে ফেলেন। ৬ বলে তুলে নেন ৬টি উইকেট। ৫টি থাকলো তার নিজের দখলে। একটি হলো রানআউট।

0 মন্তব্যসমূহ