Top News

6/recent/ticker-posts

গুনে গুনে ১৪ গোল অবাক ফুটবল বিশ্ব

নিউজ বিডি ডেস্কঃ

 


বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বিধ্বংসী এক জয় পেয়েছে জাপান। ফিফা র‍্যাংকিংয়ের ১৯০তম স্থানে থাকা মঙ্গলিয়াকে ০-১৪ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে এশিয়ার পরাশক্তিরা। এই জয়ে মূল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের আরও কাছে পৌঁছে গেছে হাজিমি মরিয়াসুর দল। দুর্দান্ত হ্যাট্রিকে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন ইউয়া ওসাকো।

আরও গোল পেয়েছেন লিভারপুল তারকা তাকুমি মিনামিনো। এই জয়ের ফলে এশিয়া অঞ্চলের বাছাইয়ের চতুর্থ রাউন্ডে উত্তীর্ণ হওয়ার খুব কাছে চলে গেলো জাপান। আগামী ৩ জুন ঘরের মাঠে মায়ানমারকে হারাতে পারলেই পরের রাউন্ডে উঠে যাবে নিশীথ সূর্যের দেশ। কোয়ারেন্টাইন বিধিনিষেধের কারনে ঘরের মাঠে খেলার সুবিধা নিতে পারেনি মঙ্গলিয়া।

যদিও ঘরের মাঠে খেললেও ফল অন্যরকম হওয়ার কোন উপায়ও হয়তো ছিলো না কেননা পুরো ম্যাচ জুড়েই মঙ্গলিয়াকে নিয়ে একরকম ছেলেখেলা করেছে জাপানিজরা। প্রথম থেকেই মঙ্গলিয়ার উপর ছড়ি ঘোরাতে থাকে জাপান। প্রথমার্ধে গুনে গুনে ৫ বার মঙ্গলিয়ার জালে বল জড়ায় তারা।

দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী রূপে অবতীর্ণ হয় বিশ্বের বুকে শান্তশিষ্ট মানুষ হিসেবে পরিচিত দেশের ফুটবলাররা। যার ফলে খেলার ফলও হয় মঙ্গলিয়ার জন্য বেশ নাজুক দ্বিতীয়ার্ধে আরও ৯টি গোল নিজেদের জালে জড়ানো চেয়ে চেয়ে দেখেন মঙ্গলিয়ার ফুটবলাররা। পুরো ম্যাচে স্কোরশীটে নাম লেখান জাপানের মোট ৮ জন ফুটবলার!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ