Top News

6/recent/ticker-posts

টপ অর্ডারে ফিরছেন সাকিব

নিউজ বিডি ডেস্কঃ

 রান পাচ্ছিলেন না। তাই ব্যাটিং অর্ডারে অদলবদল করে নেমে এসেছিলেন সাত নম্বরে। পরপর দুই ম্যাচে তাঁর ব্যাটে দেখা গেছে বিস্ফোরক ইনিংস।  বরিশালের সর্বশেষ ম্যাচে ফিফটিও করেছেন।

তাই আবার তাঁকে টপ অর্ডারে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন বরিশাল ফরচুনের ব্যাটিং উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম।  

বিপিএলের সিলেট পর্ব শুরুর আগে নাজমুল আবেদীন বলেছেন, 'গত ম্যাচে ওর ব্যাটিং দেখে কনফিডেন্ট মনে হয়েছে। ওর কাছ থেকে আমরা আরো বড় ইনিংস আশা করছি। সাকিব আবার ওপরে ব্যাটিং করবে। '
উল্লেখ্য, আগামীকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে নামবে সাকিবের বরিশাল। বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিতব্য ম্যাচটি দিয়েই বিপিএলের সিলেট পর্ব শুরু হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ