Top News

6/recent/ticker-posts

সারা জীবন খেললেও টেস্টে উন্নতির শেষ নাই -মমিনুল

নিউজ বিডি ডেস্কঃ
সারা জীবন খেললেও টেস্টে উন্নতির শেষ নাই -মমিনুল

NB Desk:
দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হক। প্রথম ধাপে তাঁর সঙ্গে ফিরেছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়রাও। ঢাকায় পা রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মমিনুল। জানালেন, টেস্টে উন্নতির শেষ নাই।
দুই বছর বা সারা জীবন খেললেও উন্নতি করার জায়গা থাকবেই।

সাংবাদিকদের মমিনুল বলেন, ‘আমাদের ওয়ানডে সিরিজ তো প্রত্যাশা অনুযায়ী ছিল। টেস্টে উন্নতির কথা যদি বলেন, আগামী দুই বছর বা সারা জীবনও যদি খেলি উন্নতির শেষ নাই। টেস্ট ক্রিকেট ওয়ানডের মতো না। পাঁচ দিনের খেলায় সব বিভাগেই ভালো খেলা গুরুত্বপূর্ণ। ভালো জায়গায় বল করা, সেশন অনুযায়ী ও পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করা। আমি সব সময় বলি, টেস্ট ক্রিকেটে আমাদের আরো উন্নতি করতে হবে। ’

চার ইনিংসে মুমিনুলের রান মাত্র ১৩। মুমিনুল কি চাপে আছেন? এমন প্রশ্ন রীতিমতো উড়িয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক, ‘রুট কিন্তু গত এক বছরে ৬-৭টা সেঞ্চুরি করেছে। তারপরও তার ওপর চাপ আছে। অধিনায়কত্ব এমন একটা জিনিস, যেখানে আপনি পারফর্ম না করলে চাপ আসবেই। আর এই লেভেলে অধিনায়কত্ব করলে চাপ নিতে হবে। এসব নিয়ে আমি চিন্তিত না। চাপ আসা মানে আপনার বিকাশ হওয়া, যেটা আমি বিশ্বাস করি। আপনি যত চাপ নিবেন, আপনার খেলায় তত উন্নতি হবে। ’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ