আফিফ হোসেন-নুরুল হাসান সোহানসহ চারজন আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন । বাকি দুজন হলেন ইংল্যান্ড সিরিজের দলে থাকা রেজাউর রহমান রাজা-তানভীর ইসলাম।
উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক ও লেগ স্পিনার রিশাদ হোসেন ১৪ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন । দলে ফেরেন পেসার শরিফুল ইসলাম। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে এক বিবৃতি দিয়ে এই দল ঘোষণা করে বিসিবি।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আগামী ২৭ মার্চ শুরু হবে । ২৯ ও ৩১ মার্চ বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবগুলো ম্যাচই আয়োজিত হবে ।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী অনিক।

0 মন্তব্যসমূহ