Top News

6/recent/ticker-posts

নতুন পরিচয়ে মাঠে নামবে মেসিরা

নিউজ বিডি ডেস্কঃ

 


আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে তার ছবি দিয়ে নতুন জার্সি প্রকাশ করেছে আর্জেন্টিনা। সোশ্যাল সাইটে লিওনেল মেসির গায়ে সেই জার্সির ছবি দেখে প্রশংসায় ভাসছে দলটি। জার্সির ছবি ভাইরাল হতেও সময় লাগেনি। নীল-সাদা রংয়েই আর্জেন্টিনার জার্সি তৈরি হয়েছে। কিন্তু নকশায় এসেছে পরিবর্তন। জার্সির পেছনে থাকা সংখ্যার ওপর ম্যারাডোনার বিশ্বকাপ ধরে থাকার ছবি যোগ করা হয়েছে।

জানা গেছে, এই জার্সি পরেই আসন্ন কোপা আমেরিকা এবং কাতার বিশ্বকাপে খেলবে আর্জেন্টিনা। দুই দিন আগে জাপানের অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের খেলায় প্রথমবার এই জার্সি উন্মোচন করা হয়। সেদিন ম্যারাডোনা ছাড়াও প্রয়াত কোচ আলেহান্দ্রো সাবেয়া এবং লিওপোল্দো জাসিন্তো লুকেকেও শ্রদ্ধা জানানো হয়।

অনূর্ধ্ব-২৩ দলের কোচ ফার্নান্দো বাতিস্তা বলেছেন, দিয়েগো ম্যারাডোনা আমাদের সবার আদর্শ। প্রথম দল হিসেবে টি-শার্টের সাহায্যে তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ