Top News

6/recent/ticker-posts

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে সাকিব

নিউজ বিডি ডেস্কঃ

 

বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটে উইকেট শিকারের দিক থেকে এতদিন শীর্ষে ছিলেন মাশরাফি। চলতি বছরের জানুয়ারির পর থেকে জাতীয় দলের বাইরে থাকা এই তারকা পেসারকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান।

ওয়ানডেতে দেশের হয়ে সর্বোচ্চ ২১৮ ম্যাচে অংশ নিয়ে ২৬৯ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন মাশরাফি। তার চেয়ে সাত ম্যাচ কম খেলে সমান ২৬৯ উইকেট নিয়ে শীর্ষে উঠে গেলেন সাকিব। ২০৭ উইকেট শিকার করে তৃতীয় পজিশনে আছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট দলের নির্বাচক আব্দুর রাজ্জাক।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে ৩৪৩ ম্যাচে অংশ নিয়ে সবচেয়ে বেশি ৫৬৯ উইকেট শিকার করেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ১৩৪৭ উইকেট শিকার করে শীর্ষে আছেন মুত্তিয়া মুরালিধরন। এক হাজার এক উইকেট শিকার করেন শেন ওয়ার্ন। তৃতীয় সর্বোচ্চ ৯৫৬ উইকেট শিকার করেন অনিল কুম্বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ