বিশাল ছক্কা হাঁকানোর জন্য বিখ্যাত ক্রিস গেইল। নিজের দিনে যে কোনো বোলারকে তিনি সীমানাছাড়া করতে পারেন। এই গুণাবলীর জন্যই তিনি 'রিয়েল এন্টারটেইনার' থেকে শুরু করে 'দ্য ইউনিভার্স বস' হয়ে উঠেছেন। ৪১ বছর ৩৪০ দিন বয়সেও গেইলের ব্যাটের ধার কমেনি। চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দেখা গেইল তার তাণ্ডব।
ক্যারিবিয়ান লিগে দ্বিতীয় ম্যাচে গেইলের সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের মুখোমুখি হয় বার্বাডোজ রয়্যালস। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে বার্বাডোজ অধিনায়ক জেসন হোল্ডারের বলে ছক্কা মারেন গেইল। সেই বল গিয়ে ভিআইপি বক্সের কাচ ভেঙে দেয়। গেইল অবশ্য খুব বেশি রান করতে পারেননি। ৯ বলে ১২ রান করে আউট হন।
বিপজ্জনক এই ব্যাটসম্যানকে বোল্ড করে বার্বাডোজ রয়্যালসের দুশ্চিন্তা দূর করেন ওশানা থমাস। তবে গেইলরা হারেননি। তার দল জিতেছে ২১ রানে। গেইলের এই মারমুখী রূপ দেখে স্থগিত আইপিএলের বাকি অংশের জন্য স্বস্তি পেতে পারে পাঞ্জাব কিংস। আগামী ২১ সেপ্টেম্বর দুবাইয়ের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের বাকি পর্বে খেলতে নামবেন গেইলরা।
A SMASHING HIT by the Universe Boss @henrygayle sees him with the @OmegaXL hit from match 2. #CPL21 #BRvSKNP #CricketPlayedLouder #OmegaXL pic.twitter.com/8001dFwNWQ
— CPL T20 (@CPL) August 27, 2021

0 মন্তব্যসমূহ