Top News

6/recent/ticker-posts

আফতাব আহমেদ বাংলা টাইগার্স কোচের দায়িত্ব পেলেন

নিউজ বিডি ডেস্কঃ

 

আফতাব আহমেদ বাংলা টাইগার্স কোচের দায়িত্ব পেলেন

বাংলা টাইগার্সের নতুন আসরে আবারো প্রধান কোচ হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। আনুষ্ঠানিকভাবে আফতাব আহমেদকে নিজেদের প্রধান পোস্ট হিসেবে ঘোষণা করেছে বাংলা টাইগার্স।

বাংলা টাইগার্সের ভেরিফায়েড ফেসবুক পেজে আফতাবকে কোচ করার বিষয়টি জানানো হয়েছে। তারা পেজে লিখেছে, ‘হার্ডহিটার ব্যাটসম্যান থেকে হার্ড হিটারদের ট্রেনিংদাতা। তিনি আমাদের সঙ্গে আগেও ছিলেন, আমাদের সঙ্গে আবার থাকবেন।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লিজেন্ডস অব রূপগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন আফতাব। ২০১৯ সালে প্রথম বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পেয়েছিলেন তিনি। তার কোচিংয়ে সেবার টি-টেন লিগে তৃতীয় হয়েছিল দলটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ